ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ০৫ জুলাই ২০২০ | ০৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে শাহ আলম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলার মৃত আজগর আলীর ছেলে। সে সুলতানপুরের একটি মুরগির খামারে কাজ করতেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, মরদেহের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দুর্ঘটনা না অন্য কিছু, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×