নাটোরে করোনা আক্রান্ত আড়াইশ’ ছাড়াল
প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৯:১৩
নাটোরে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৫২ জন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রোববার রামেক ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে নাটোরের ৬ জন, পাবনায় ৮ জন ও রাজশাহীর ২৩ জন।
নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেক ল্যাব থেকে নাটোরে ৬ জনের করোনা পজিটিভ রয়েছে বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন নাটোর সদর এবং ৩ জন সিংড়া উপজেলায়।
নাটোরের সিভির সার্জন ডা. মিজানুর রহমান জানান, নতুন করে এই ৬ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২৫২ জন। অবশ্য ইতিমধ্যে ৭৬ জন সুস্থ্য হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা সহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।