ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে একদিনে ডাক্তার-পুলিশসহ ৪৩ জন করোনায় আক্রান্ত

গোবিন্দগঞ্জে একদিনে ডাক্তার-পুলিশসহ ৪৩ জন করোনায় আক্রান্ত
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ১০:১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একদিনে নমুনা পরীক্ষায় ডাক্তার, নার্স ও পুলিশসহ ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকায় পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রোববার পাওয়া রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ৪৩ জনের রিপোর্ট এসেছে ঢাকা থেকে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে রংপুর ও ঢাকার পিসিআর ল্যাবে পাঠিয়ে থাকে। রংপুর থেকে রিপোর্ট আসতে বেশ সময় লেগে যায়। অনেকে তাই নিজ উদ্যোগে বগুড়া পিসিআর ল্যাবে নমুনা দিয়ে থাকেন। তারা খুব দ্রুত রিপোর্ট পান।

তিনি জানান, নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় দুই শতাধিক। তাদের মধ্যে অর্ধশতাধিক সুস্থ হয়েছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় উপজেলায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৪ জুন গোবিন্দগঞ্জ পৌর শহরের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ইউনিয়নের কিছু এলাকা ২৮ জুন পর্যন্ত লকডাউন করা হয়। দ্বিতীয় দফার ৫ জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়। 


আরও পড়ুন

×