ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার দ্বন্দ্বে মার্কেটে ভাংচুর, গুলি

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার দ্বন্দ্বে মার্কেটে ভাংচুর, গুলি
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ১২:৩৬

সিলেট নগরীর মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতার আধিপত্য বিস্তার নিয়ে মার্কেটে ভাংচুর ও গুলির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকের এ ঘটনায় কালীবাড়ি এলাকার স্থানীয় আদম শাহ মসজিদ মার্কেটের অফিসসহ বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালানো করা হয়। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদের সঙ্গে বিরোধের জেরে ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া বাবলু ও তার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও হামলায় দোকানপাটের ব্যাপক ক্ষতির পাশাপাশি কয়েক রাউন্ড গুলির শব্দে সাধারণের মধ্যে আতঙ্ক দেখা দেয়। 

স্থানীয়রা জানান, শনিবার রাতে কালীবাড়ি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা দুর্ঘটনার জেরে ইমরান ও বাবলু জালালাবাদ থানায় পৃথক অভিযোগ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অখিল উদ্দিন জানান, হামলা ও ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×