ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইজিবাইক চালকের মৃত্যু

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ইজিবাইক চালকের মৃত্যু
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৮:৩২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রতন মুন্সী (৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। 

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রতন মুন্সী কালীগঞ্জ উপজেলার ফয়লা দাসপাড়া এলাকার ইউসুফ মুন্সীর ছেলে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুণ কুমার সাহা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রতন। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর রতনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট এলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। 


আরও পড়ুন

×