ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মৌলভীবাজারে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু
×

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৯:২৫

মৌলভীবাজারে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট) নিয়ে মনা মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনা মিয়া শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর চাবাগান এলাকার পরশু মিয়ার ছেলে।  

হাসপাতাল সূত্র জানায়, মনা মিয়া বুধবার বিকেল ৪টার দিকে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর বিকেল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে মনা মিয়া মারা যান। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×