ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শৈলকুপায় বিষপানে দম্পতির আত্মহত্যার চেষ্টা, স্বামীর মৃত্যু

শৈলকুপায় বিষপানে দম্পতির আত্মহত্যার চেষ্টা, স্বামীর মৃত্যু
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০১:৩৬ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০১:৪৯

ঝিনাইদহের শৈলকুপায় স্বামী স্ত্রীর একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টার ঘটনায় স্বামী সাইফুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী লাইলী গুরুতর অসুস্থ অবস্থায় (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাইফুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের প্রয়াত মইজউদ্দিন শেখের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি বালিয়াডাঙ্গা গ্রামে বসবাস করতেন।

সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, মা- বাবার মধ্যে প্রায়ই পারিপারিক কলহ লেগে থাকতো। শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। এরই জের ধরে অভিমান করে রাত ১২টার দিকে তার বাবা বিষপান করেন। পরে মা-ও তার দেখাদেখি একই কাজ করেন। ঘটনাটি পরে জানাজানি হলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিষমুক্ত করার পরও বাবা সাইফুল ইসলাম মারা যান। তার মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌর এলাকায় বৃদ্ধ এক দম্পতির একসাথে বিষপানের ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

×