ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নড়াইলে যুবকের পেটে মিললো ১ হাজার ২০০ পিস ইয়াবা

নড়াইলে যুবকের পেটে মিললো ১ হাজার ২০০ পিস ইয়াবা
×

ফাইল ছবি সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০২:১৮ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০২:৩২

নড়াইলের লোহাগড়ায় পেটের মধ্যে রেখে ইয়াবা পাচারের সময়  ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম রাজ(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে উপজেলার কালনা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মলত্যাগ কারিয়ে পেট থেকে ২৪টা ক্যাপসুলে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  আটক মনিরুল ওই উপজেলার কুমড়ি গ্রামের রবিউল মোল্যার ছেলে।

লোহাগড়া থানার এস আই মিল্টন জানান, কক্সবাজারের উখিয়া থেকে নড়াইলে কেনাবেচার উদ্দেশে ইয়াবা আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালনা ঘাট এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়। তিনি আরও বলেন, মনিরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশের ওই কর্মকর্তা জানান, নড়াইলে  এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি সংখ্যক ইয়াবা উদ্ধারের ঘটনা। পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন

×