লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৩:২৩
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লক্ষ্মীপুর পৌর শহরের প্রকৌশলী হাবিবুর রহমান আলো (৫৫)। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে করোনা উপসর্গে মারা গেছেন নোয়াখালীতে কর্মরত কৃষি কর্মকর্তা আদিত্য মজুমদার। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজন মারা গেছেন।
এ নিয়ে জেলায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।
এছাড়াও নতুন করে আরো ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, সদর উপজেলায় নতুন ২৪ জনসহ মোট ৫৭০ জন, রায়পুর উপজেলা ৩ জনসহ আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জনে পৌঁছালো। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭৭ জন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু