ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
×

হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৩:৫০ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৪:২৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটন এলাকা ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কররা নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- নারায়ণগঞ্জ জেলা সদরের লাল মিয়া চড় গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন আলী (২৫) ও তার বান্ধবী জান্নাত আরা (২৪) 

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, নিহত ইমন তার কয়েকজন বন্ধু মিলে গত ৯ জুলাই ঢাকা থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল ভ্রমণে বের হয়েছিলেন। সকালে সবাই একযোগে ফেরার পথে বৃষ্টির মধ্যে ইমনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতসহ তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তাদের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি


আরও পড়ুন

×