ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাতক্ষীরায় চিকিৎসক, পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় চিকিৎসক, পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৪:৫৭

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎসক ও পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে।
 
সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট ১৫ জনের করোনা পজিটিভ ফল এসেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলায় এখন পর্যন্ত মোট ৩৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি আরও জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

আরও পড়ুন

×