গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ০৫:২৯
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৬ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৮৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছিল। নতুন করে ৩১ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।
সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য জানান।
তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন মুকসুদপুরে ৩ জন ও কোটালীপাড়ায় ৬ জন, কাশিয়ানীতে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৬২১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মুকসুদপুরে ২০৩ জন, কাশিয়ানীতে ১৮৯ জন, গোপালগঞ্জ সদরে ৩১২ জন, টুঙ্গিপাড়ায় ১৭১ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৫৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৯ জন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- করোনাভাইরাস
- কোভিড-১৯