বাগেরহাটে শিক্ষিকার পর্ণগ্রাফির মামলায় সাবেক স্বামী গ্রেফতার
এনায়েত করিম
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ০৮:১২
বাগেরহাটে পর্ণগ্রাফি আইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মামলায় তার সাবেক স্বামী এনায়েত করিম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলা সদরের খেয়াঘাট এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ এনায়েত করিমকে গ্রেফতার করে।
এরআগে রোববার সন্ধ্যায় স্বামী এনায়েত করিম ওরফে রাজিবের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে এনায়েত করিম ওরফে রাজিবকে আদালতে সোপর্দ করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার এনায়েত করিম মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের একেএম মজিদের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, একজন স্কুল শিক্ষিকা তার সাবেক স্বামী এনায়েত করিম ওরফে রাজিবের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন স্ত্রী থাকা অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে এনায়েত করিম বেশকিছু আপত্তিকর ছবি ধারণ করে রাখেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় এনায়েত করিম ওই শিক্ষিকাকে তালাক দেন। পরে এনায়েত করিমের কাছে থাকা সেই আপত্তিকর ছবি প্রিন্ট করে বিভিন্ন দপ্তর ও গণমাধ্যমকর্মীদের কাছে প্রেরণ করেন। বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে মোটা অংকের চাঁদা দাবি করে।
- বিষয় :
- বাগেরহাট
- পর্ণগ্রাফি আইন