ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পরায় ৫৭ জনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পরায় ৫৭ জনকে জরিমানা
×

শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ১২:১৫

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন জনসচেতনতায় মাইকিং, মাস্ক বিতরণসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে।

সোমবার দিন ব্যাপী জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ৫৭ জনকে জরিমনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, রুহুল আমিন, আশরাফুল হক ও রবিন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোমবার সারাদিন অভিযান শেষে সন্ধ্যায় আদালত বসিয়ে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৫৭ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে জরিমানা আদায় করা এবং মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রেখে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনে আইন প্রয়োগ করা হচ্ছে। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করেন সে জন্য বারবার মাইকিং-এর পাশাপাশি এ মাহামারি থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা, স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন

×