ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রমেকে পুলিশ-ব্যাংকারসহ আরও ৩৫ জনের করোনা শনাক্ত

রমেকে পুলিশ-ব্যাংকারসহ আরও ৩৫ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৩ জুলাই ২০২০ | ১৩:৩০

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, ব্যাংকারসহ রংপুরে ২৫ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ২ জন এবং গাইবান্ধায় ৬ জন।

সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা .একেএম নুরুন্নবী লাইজু।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩০২ জন, সুস্থ্য হয়েছেন ৮৮৫ জন। মারা গেছেন ২১ জন।

সিভিল সার্জন জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

×