ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙছে নদীর পাড়

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙছে নদীর পাড়
×

ক্ষতিগ্রস্থ শিমলা স্পার- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০০:২০

উজানের পানি বাড়ায় সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পানি ৩২ সে.মি. বেড়েছে। এতে জেলায় পানি বিপদসীমার ৩৯ সে.মি. ওপরে এবং কাজিপুর উপজেলা পয়েন্টে বিপদসীমার ৬৯ সে.মি. ওপরে রয়েছে। 

যমুনার পানি বাড়ায় নদীতীরবর্তী কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি ও সিংগড়াবাড়ি এবং শাহজাদপুর উপজেলার কৈজুরীতে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে থেমে থেমে ভাঙন বেড়েছে। 

অন্যদিকে, সদর উপজেলার শিমলায় পাউবোর ক্ষতিগ্রস্ত ‘শিমলা স্পার’টির আরও প্রায় ৫০ মিটার পাকা কংক্রিট অংশ সোমবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত এক মাসের ব্যবধানে তিনবার ধ্বস নামে ওই স্পারে। ৫০ মিটার মাটির ও আরও প্রায় ৫০ মিটার পাকা কংক্রিট অংশসহ ঘূর্ণাবত্যের কারণে ১শ’ মিটার নদীগর্ভে চলে যায়। পানির মধ্যে বাকী ৫০ মিটার অবকাঠামো অকার্যকর দাঁড়িয়ে আছে। 

পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, জেলার প্রায় ৮০ কি.মি. নদী তীর রক্ষা বাঁধের ওপর ভাঙ্গনের ঝুঁকি ঠেকাতে ১৯৯৯-২০০০ অর্থ বছরে সদর, কাজিপুর ও এনায়েতপুরে ১১ টি স্পার ও গ্রয়েন নির্মাণ করা হয়। সময়মত রক্ষণাবেক্ষণ না করায় অধিকাংশই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ওইসব অবকাঠামোর মধ্যে শিমলা স্পারটির পাশে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে সর্বশেষ এ দশা হয়েছে। 

তিনি বলেন, বর্তমানে যমুনায় পানি বাড়ার হার অনেকটাই বেশি। পানি আরও বাড়ারও সম্ভবনা রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাজিপুর, সদর ও শাহজাদপুরের কয়েক স্থানে ভাঙনও বেড়েছে। তবে, জেলার ৮০ কি.মি. নদী তীর রক্ষা বাঁধ এখনও সুরক্ষিত আছে।


আরও পড়ুন

×