বাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
সাহরাজ খান
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০২:১৫
ফেনীর সোনাগাজীতে বাসার ছাদ থেকে পড়ে সাহরাজ খান নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় সোনাগাজী পৌরসভার কলেজ রোডে এ ঘটনা ঘটে।
সাহরাজ পৌরসভার কাউন্সিলর আইয়ুব খানের ছেলে।সে স্থানীয় দারুল উলুম মুজিবুর রহমান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় শাখাওয়াত হোসেন সাকিল জানায়, সাহরাজ ঘটনার সময় বাসার ছাদে সহপাঠীদের সঙ্গে খেলছিল। অসাবধানতাবশত পা পিছলে সে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- সোনাগাজী
- মাদ্রাসাছাত্রের মৃত্যু