ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উখিয়ায় ১০ হাজার ইয়াবা জব্দ, ইউপি সদস্যসহ আটক ২

উখিয়ায় ১০ হাজার ইয়াবা জব্দ, ইউপি সদস্যসহ আটক ২
×

আটক ব্যক্তিরা- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৪:১৯ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৪:৩৮

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বালুখালী পূর্ব পাড়া এলাকার মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে নুরুল আবছার চৌধুরী (৩৫) ও ২নং ওয়ার্ডের মৃত ইসলাম মিয়ার পুত্র জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী (৫১)।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আবছার চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে একটি ব্লাংক চেক, সাক্ষরকৃত ৬ লক্ষ টাকার ব্যাংক চেক, ৩টি এটিএম কার্ড ও ২টি সাক্ষরকৃত ব্লাংক স্ট্যাম্প এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×