ঈশ্বরদীতে আখ ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৪:২৯
ঈশ্বরদীর সাঁড়ার একটি আখ ক্ষেত থেকে ১-২ দিন বয়সী একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ইউনিয়নের শেখের চর গ্রাম থেকে টিস্যু পেপারে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, নবজাতকের মরদেহ প্রথমে পথচারীদের চোখে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভীড় জমায়। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ঈশ্বরদী থানার ওসি শেখ মো. নাসীর উদ্দীন ঘটনার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- বিষয় :
- আখ ক্ষেত
- নবজাতক
- মরদেহ উদ্ধার