তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য কর্মকর্তা নিহত
প্রতীকী ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ২৩:২৭
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সদরুল আমিন (৫০) নামের এক মৎস্য কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তাড়াশ-ভুইয়াগাতী আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত সদরুল নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা ও গাইবান্ধা জেলার খোলাবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
তাড়াশ সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই মৎস্য কর্মকর্তা নাটোর জেলা সদরের প্রশাসনের দাপ্তরিক কাজ শেষে ওই সড়ক দিয়ে নিমগাছী কর্মস্থলে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং গুরুতর আহন হয়ে সড়কে পড়ে থাকেন। এ সময় তাড়াশ ইউএনও ইফফাত জাহানের স্বামী রায়গঞ্জের ইউএনও মো. শামিমুর রহমানের কর্মস্থলে যাওয়ার সময়ে সড়কে ওই কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজ গাড়িতে করে তাকে দ্রুত তাড়াশ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।