ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে আরও ২৪ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে আরও ২৪ জন করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০০:০০

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৯৩ জনে।

গত ২৪ ঘন্টায় ২৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯১ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮১ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ২০ জন। 

বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ সদরে ১২ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, মুকসুদপুরে ১ জন, কোটালীপাড়ায় ২ জন, কাশিয়ানীতে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৩৫৮ টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ২১০ জন, কাশিয়ানীতে ২০১ জন, গোপালগঞ্জ সদরে ৩৩৭ জন, টুঙ্গিপাড়ায় ১৭৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৮৩ জন।

আরও পড়ুন

×