ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বগুড়ায় আরও ৭০ জনের করোনা শনাক্ত

বগুড়ায় আরও ৭০ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০১:১৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০১:৫২

বগুড়ায় ২৪ ঘণ্টায় ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৩ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন সুস্থ হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি ১৪ জুলাই করা নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।

ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে আক্রান্ত ৭০ জনকে নিয়ে জেলায় মোট ৩ হাজার ৮৭৮ জন করোনায় আক্রান্ত হলেন। আর সুস্থ হয়েছেন ৯৪৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৩ জন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, ১৪ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৬৯টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৬টি।

তিনি জানান, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১৪ জুলাই পর্যন্ত জেলায় পরীক্ষার জন্য মোট ২৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ২০ হাজার ৪৮৬টির ফলাফল পাওয়া গেছে।

ডা. তুহিন আরও জানান, নতুন করে আক্রান্ত ৭০ জনের তেমন কোন শারীরিক সমস্যা নেই। তাই তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজনে তাদেরকে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

×