পটুয়াখালীতে করোনা শনাক্ত ৭০০ ছাড়াল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০২:০৫
পটুয়াখালীতে করোনা শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন আক্রান্তসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৩ জনে। এর মধ্যে প্রায় ৫৮ ভাগই জেলা সদরে আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪০৭ জন, বাউফলে ৮১ জন, কলাপাড়ায় ৬২ জন, গলাচিপায় ৪৬ জন, মির্জাগঞ্জে ৪৩ জন, দশমিনায় ৪৩ জন, দুমকিতে ৩৪ জন ও রাঙ্গাবালীতে ৭ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় চারজন, বাউফলে আটজন, গলাচিপায় চারজন, দুমকিতে তিনজন, কলাপাড়ায় তিনজন, মির্জাগঞ্জ, দশমিনা ও রাঙ্গাবালীতে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।
অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় নয়জন, বাউফলে আটজন, গলাচিপায় আটজন, দুমকিতে চারজন ও কলাপাড়ায় একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ পর্যন্ত জেলায় ৭২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৫ জন, সুস্থ হয়েছে ২৩৫ জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৩ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৯৮ জন। পরীক্ষার হার বেড়ে যাওয়ার কারণে আক্রান্তের হারও বৃদ্ধি পেয়েছে। তবে লোকজন যদি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে করোনার আক্রান্তের হার কমে যাবে।