ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ

লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ
×

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৪:১৬

ব্যাংকের চার  কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় নড়াইলের লোহাগড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ওই শাখার সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ব্যাংকের ম্যানেজার আবুল কাশেম জানায়, গত সপ্তাহে করোনা পরীক্ষার জন্য ব্যাংকে কর্মরত  ১৮ জনের  নমুনা দেওয়া হয়েছিল । এর মধ্যে  মঙ্গলবার সকালে ব্যাংকের চারজন কর্মকর্তা তারিফুল আলম , সৈয়দ আসিফউদ্দীন , মুনতাসির রহমান  ও গিয়াসউদ্দীনের করোনা শনাক্ত হয়। বাকী ১২ জনের নমুনাও পরীক্ষার জন্য দেওয়া হয়েছে । বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  জানানোর পর প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুকুল কুমার মৈত্র জানান, বুধবার থেকে রোববার পর্যন্ত লোহাগড়া বাজারে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে । রোববারের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও পড়ুন

×