ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নওগাঁয় আরও ১৭ জনের করোনা শনাক্ত

নওগাঁয় আরও ১৭ জনের করোনা শনাক্ত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৫:৩৪

নওগাঁয় ২ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, পত্মীতলা উপজেলায় ২ স্বাস্থ্যকর্র্মীসহ ১২ জন, আত্রাই উপজেলায় ও বদলগাছী উপজেলায় ১ জন করে রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা মুক্ত হয়েছেন আরও ৮ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫১৩ জন।

বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ২ জন ও পত্মীতলা উপজেলায় ২১ জন রয়েছেন।  এ সময় কোয়ারেন্টাইন থেকে  ছাড়পত্র দেয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৬০ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন

×