ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ নারী আটক
স্বর্ণসহ আটক নারী- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৫:৩৮ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৫:৪৬
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৩৪ লাখ ৯ হাজার ১২০ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
বুধবার সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্তের ভোমরা ফলের মোড় পাঁকা রাস্তার উপর থেকে ওই স্বর্ণসহ তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের ওজন ৫৯৬ গ্রাম।
আটক আছিয়া বেগম (৬৫) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার প্রয়াত নিয়ামুদ্দিন সরদারের স্ত্রী।
বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তে মেইন পিলার ৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা ফলের মোড় পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীকে সদর থানায় সোপর্দ ও জব্দ করা স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা করার প্রস্তুতি চলছে।।
- বিষয় :
- সাতক্ষীরা
- স্বর্ণসহ আটক