শৈলকুপায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৫:৫৬
ঝিনাইদহের শৈলকুপায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মামলাটি দায়ের হয় বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা ওই শিশুটির বাবা-মা মঙ্গলবার সকালে কিছুক্ষণের জন্য মেয়েটিতে বাড়িতে একা রেখে বাইরে কাজে যান। এ সুযোগে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের ছেলে ও মাদ্রাসাছাত্র রানা ঘরে ঢুকে শিশুটির উপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায়। এ সময় শিশুটির আত্মচিৎকারে লোকজন ছুটে এলে রানা পালিয়ে যায়। ঘটনার পর পর শিশুটির স্বজনরা রক্তাক্ত ও মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে রানাকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ধর্ষক পলাতক থাকলেও তাকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।