ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মুন্সীগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৬:৫৩

মুন্সীগঞ্জে বুধবার আরও ২০ জনের  করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কোন মৃত্যু নেই। জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৮। অন্যদিকে একই দিনে আরও ৪৬ জন সুস্থ হওয়ায় জেলায় করোনা জয়ীর সংখ্যা ১২২৪ জন।

এদিকে মুন্সীগঞ্জে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় নিরবে-নিভৃতে করোনা সংক্রমনের বিস্তার করেছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। 

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার প্রাপ্ত ১০৪টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪৯৭ জন। মোট মৃতের সংখ্যা ৫৮ জন। সদর উপজেলায় ১০৪৪ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৭ জন, সিরাজদীখান উপজেলায় ৩৯৮ জন, লৌহজং উপজেলায় ৩৩২ জন, শ্রীনগর উপজেলায় ২২৭ জন ও গজারিয়া উপজেলায় ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২ জন, সিরাজদীখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন। 

আরও পড়ুন

×