ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নোয়াখালীতে ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেপ্তার

নোয়াখালীতে ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেপ্তার
×

অভিযানে গ্রেপ্তার ভুয়া ডাক্তার কামরুল হাসান- সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৮:৪১

 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একজন ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসককে আটক করেছে।

মঙ্গলবার বিকেলে জেলা শহর মাইজদী হাউজিং সোসাইটি এলাকার একটি বাড়ি থেকে তাকে প্রথমে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ভুয়া ডাক্তার কামরুল হাসান (৩২) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের হোসেন আহম্মেদের ছেলে। এ ঘটনায় সুধারাম থানা পুলিশ বাদী হয়ে বুধবার একটি মামলা করছে।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রাষ্ট্রীয় গোয়েন্তা সংস্থা এনএসআই- এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এনএসআই নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক এবিএম ফারুককের নেতৃত্বে একটি দল  ও সুধারাম মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, এ সময় কথিত ডা. কামরুল হাসানের কাছে তার চিকিৎসা শিক্ষা সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে এই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করলেও পুলিশ এ ব্যাপারে বুধবারে মুখ খুলেছে।

এ ব্যাপারে সুধারাম থানায় কথিত ডা. কামরুল হাসানের সঙ্গে কথা বললে তিনি ঢাকার উত্তরাস্থ পিচ-ব্ল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ২০০৯ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন বলে দাবি করেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, কামরুল হাসান একজন ভুয়া ডাক্তার। সে দীর্ঘদিন যাবৎ বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। চিকিৎসা শাস্ত্রে পড়া শোনার কোন কাগজপত্র সে দেখাতে পারেনি। এছাড়াও বিএমডিসির কোন রেজিষ্ট্রেশন নাম্বারও তার নেই।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ও আব্দুল মালেক উকিল মেডিকেল সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ফজলে এলাহী খান বলেন, কামরুল হাসান একজন ভুয়া ডাক্তার। সে দীর্ঘদিন যাবৎ শহরের স্কয়ার ও মাতৃছায়া হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসক সেজে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো। এর আগে তাকে স্কয়ার হাসপাতাল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দিয়েছিল।



আরও পড়ুন

×