ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাতক্ষীরা মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০১:১৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক কলেজ উপাধ্যক্ষ ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন-সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স অ্যান্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫) এবং তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫)। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মণ্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন কলেজ উপাধ্যক্ষ আব্দুল মান্নান। গত ৯ জুলাই তার করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, বৃদ্ধ সুভাষ চন্দ্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তান নমুনা সংগ্রহ করা হয়েছে।  

স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব ধর্মীয় রীতিনীতি মেনে তাদের লাশ দাফন ও সৎকারের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন নয়জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরো ৩০ জন। 


আরও পড়ুন

×