সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০১:৩২
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুলঝোড় নদীতে নিখোঁজের দু’দিন পর কৃষক মোতালেব হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন একই থানার নলকা ইউনিয়নের চরফরিদপুর গ্রামের লালচান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.জেড.এম, তাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে জিআর কলেজ ঘাটে পারাপারের সময় হালের সাথে দড়ি আটকে নৌকা থেমে যায়। এ সময় দড়ি ছাড়াতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে ডুবে যান কৃষক মোতালেব হোসেন।