ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
×

মইনুল ইসলাম অওয়াল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০২:১৯ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০২:৩১

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়া এস.এস ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মইনুল ইসলাম অওয়াল। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলাম বড় খোকনের ছেলে । মইনুল ইসলাম শহরের আদি ফকির মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইনুল ইসলাম অওয়াল সকালে মোটরসাইকেলে শহরের পাওয়ারহাউজ সংলগ্ন কাজল স্মরনীতে তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়া এস.এস ভিলার সামনে পৌছঁলে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক (রেজি. নং- যশোর ট-১১-৩২২৩) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মইনুল ইসলাম সড়কের ধারে ছিটকে পড়লে ট্রাকটি তার ডান হাতের উপর দিয়ে চলে যায়। এতে তার হাত ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয় এবং  মুখ ও বুকে ক্ষতের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাতপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেললে নেয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন

×