ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়ল

গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়ল
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৮:২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত বুধবার সংঘর্ষের ঘটনার পর জারি করা কারফিউয়ের মেয়াদ ফের বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

মুহম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 

গোপালগঞ্জ জেলাজুড়ে কারফিউ শুরু হয় বুধবার রাত আটটা থেকে। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। 

আরও পড়ুন

×