ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কালীগঞ্জে এলাকাভিত্তিক লকডাউন শুরু

কালীগঞ্জে এলাকাভিত্তিক লকডাউন শুরু
×

করোনার সংক্রমণ ঠেকাতে কালীগঞ্জে এলাকাভিত্তিক লকডাউন শুরু সমকাল

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৪:৩০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে  ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এলাকাভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে পৌরসভার তিনটি এলাকা লকডাউন করা হয়। এলাকাগুলো হচ্ছে- ২ নং ওয়ার্ড (কলেজপাড়া), ৩ নং ওয়ার্ড (ফয়লা আলু পট্টি) এবং ৫ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর বনানীপাড়া।

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৭ দিন প্রাথমিকভাবে ওই সব এলাকা লকডাউন থাকবে। এসময়ে ওই সকল এলাকা থেকে কেউ বের হতে বা  ভিতরে প্রবেশ করতে পারবেন না।

উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে লকডাউন দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূর্বনা রানী সাহা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তারা জানান, লকডাউনকৃত এলাকায় জনস্বার্থে পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। এছাড়াও করোনা সংক্রমণ না কমলে শহরের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে লকডাউন করা হবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা শিরীন, পৌরসভার সচিব আব্দুল্লা আল-মাসুম, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান, পৌর কাউন্সিলর ,কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীবৃন্দ।।












আরও পড়ুন

×