সাবেক সংসদ সদস্য মো. আশরাফ হোসেনের মৃত্যু
সাবেক সংসদ সদস্য মো. আশরাফ হোসেন
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ২১:৪৬
ক্যান্সারে আক্রান্ত খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব (বহিষ্কৃত) মো. আশরাফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বাদ যোহর তার নামাজে জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিক নেতা ছিলেন। এক সময়ের এ বিএনপি নেতা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ পর তিনি বিএনপি থেকে সরে আসেন। দল থেকে বহিষ্কার হন। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে রাখেন।
