ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আক্কেলপুরে মোটরসাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর

আক্কেলপুরে মোটরসাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর
×

ছবি: সমকাল

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১০:০৯ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১০:১২

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত গৃহবধূ উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হালির মোড় থেকে মা-মেয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন রত্না। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে অটোভ্যানটি উল্টে সড়কের পাশে গাছের সাথে আছড়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশ কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২) ও একই উপজেলার গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ফারুক (৪২) ও নিহত গৃহবধূ রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)। এদের মধ্যে পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপ ভ্যানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় তিন জনকে আনা হয়। এদের মধ্যে গৃহবধূ রত্না আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন ও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল ঢাকা পুলিশ লাইনে কর্মরত।

আরও পড়ুন

×