ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়

সাজিদের হত্যাকাণ্ড তদন্তে সিআইডি

সাজিদের হত্যাকাণ্ড তদন্তে সিআইডি
×

সাজিদ আবদুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ০১:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। 

পাশাপাশি ইবি থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনও (পিবিআই) নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করছে। গতকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

থানা সূত্র জানায়, সাজিদ হত্যাকাণ্ডে গত ৪ আগস্ট তাঁর বাবা আহসান হাবিবুল্লাহ মামলা করেন। তিনি সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে সিআইডিকে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলছে। লিখিত আদেশ প্রস্তুত করা সময়সাপেক্ষ হওয়ায় মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করেছে। লিখিত আদেশ না হওয়া পর্যন্ত ইবি থানা এবং পিবিআইও কাজ করবে। পরে লিখিত আদেশ পেলে প্রাপ্ত তথ্য-উপাত্ত তারা সিআইডিকে হস্তান্তর করবে।

গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি হলের পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট দেওয়া ভিসেরা প্রতিবেদনে সাজিদকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ করা হয়। তাঁর মৃত্যুর সময় হিসেবে ১৬ জুলাই রাত সাড়ে ৩টা (আনুমানিক) উল্লেখ ছিল।

আরও পড়ুন

×