ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী
×

ছবি: সমকাল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ২৩:২৪

ভারতে কারাভোগ শেষে পাচার হওয়া দুই বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। তারা হলেন- রুকসানা খানম মিতা (২৩) ও শিল্পী খানম (২৯)। উভয়ের গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

রুকসানা খানম মিতা জানায়, দালালের খপ্পরে পড়ে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সে দেশের আদালত তাদের আট মাসের সাজা দেয়। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ফেরত আসা দুই নারীকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে পোর্ট থানা পুলিশ রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করবে।

আরও পড়ুন

×