ওসমানী হাসপাতালের পরিচালক হঠাৎ অসুস্থ, ঢাকায় সিএমএইচে ভর্তি
ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৪:৫৭
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন উনার অবস্থা অনেকটা ভালো।
ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন আছেন।