মুক্তিযোদ্ধার মৃত্যুর পরদিন রিপোর্ট এলো করোনা পজেটিভ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৫:২৪
নওগাঁ শহরের সুপারিপট্টি মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা শংকর রঞ্জন সাহার মৃত্যুর পরদিন করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। গত রোববার বিকেল মত্যুর পরদিন সোমবার রাতে তার রিপোর্ট পাওয়া যায়।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. আখন্দ মো. আখতারুজ্জামান আলাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা শংকর রঞ্জন সাহা গত শনিবার অসুস্থ অবস্থায় শহরের একটি বেসরকারি হাসাপালে ভর্তি হন। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার বিকেলে তিনি মারা যান। ওইদিনই তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১০ স্বাস্থ্যকর্মীসহ ৬০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডেপুটি সিভিলসার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, মান্দায় ২ জন, বদলগাছিতে ৪ জন, পত্মীতলায় ২ জন, নিয়ামতপুরে ৯ জন, সাপাহারে ১০ জন এবং পোরশা উপজেলায় ৯ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৫৯৫ জন।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনায় মৃত্যু
- করোনা উপসর্গ
- রাজশাহী
- নওগাঁ