চাঁপাইনবাবগঞ্জে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৫:৫৬
চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫ ওয়ার্ডে মহানন্দা নদীর ফুলন মেম্বারের ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মহানন্দা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান আছে।