ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৬:৪৫

কিশোরগঞ্জে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজিয়া আহমেদ (৮০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজিয়া আহমেদ কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার প্রয়াত তাহের উদ্দিনের স্ত্রী।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট ছাড়াও তার অক্সিজেন সিচুরেশন খুবই কম ছিল। সোমবার সকালে ভর্তির সাথে সাথে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। রিপোর্ট পাওয়া গেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×