ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনায় শৈলকুপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনায় শৈলকুপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
×

প্রতীকী ছবি

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০০:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০১:১৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শৈলকুপা কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলীর (৫৩) মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিপুল কুমার গাঙ্গুলী ঝিনাইদহ সদর থানার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষি ব্যাংক শৈলকুপা শাখায় কর্মরত ছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, কৃষি ব্যাংক কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলী গত ৪ দিন আগে করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে শৈলকুপায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে শৈলকুপা থানার এক পুলিশ সদস্য ছাড়াও ত্রিবেণী ইউনিয়নে ৬ জন, উমেদপুর ইউনিয়নে ১ জন ও ৭নং হাকিমপুর ইউনিয়নে একজন রয়েছেন।

এ নিয়ে শৈলকুপায় এখন পর্যন্ত ৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলেও জানান ডা. রাশেদ।

আরও পড়ুন

×