ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ডিমলায় আবারো তিস্তার পানি বৃদ্ধি

ডিমলায় আবারো তিস্তার পানি বৃদ্ধি
×

ডিমলায় তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনের কারণে ঘরবাড়ি ভেঙে উঁচু স্থানে সরিয়ে নেয়া হচ্ছে সমকাল

ডিমলা(নীলফামারী)সংবাদদাতা

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৪:১৯

নীলফামারীর ডিমলায় তিস্তার পানি আবারো বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা অববাহিকায় ফের বন্যা দেখা দিয়েছে।

বুধবার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৭০ সেন্টিমিটার) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (পাউবো)।

এদিকে পানি বৃদ্ধির কারণে উপজেলার খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী ও পূর্বছাতনাই ইউনিয়নের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ভাঙ্গনের কবলে পড়ে শতাধিক পরিবার বাড়ি ঘর ভেঙ্গে উঁচু জায়গায় ও বাধে আশ্রয় নিয়েছে। ভাঙ্গন রোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ হতে টেপাখড়িবাড়ী ইউনিয়নে ২হাজার, খালিশা চাপানী ইউনিয়নে ৩শ ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১শ জিও ব্যাগ ও পানিবন্দিদের মাঝে ২শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ডালিয়ার (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারনে বুধবার বিকেল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার (৫২দশমিক ৭০সেন্টিমিটার) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা সব সময় সতর্কবস্থায় রয়েছি।

এদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।

আরও পড়ুন

×