ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বেলকুচিতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

বেলকুচিতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৫:৩০

সিরাজগঞ্জের বেলকুচিতে সুদের টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বে তুহিন আহম্মেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার বড়ধুল ইউনিয়ের দূর্গম কীর্তিখোলা চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বড়ধুল গ্রামের আবুল কাশেমের ছেলে তুহিন পেশায় সুদ ব্যবসায়ী ছিলেন। তার স্বজনরা থানায় লিখিত অভিযোগ করেছে। 

বেলকুচির ওসি বাহাউদ্দীন ফারুকী মামলার বরাত দিয়ে জানান, বড়ধুল গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদনে নেন। টাকা পরিশোধের জন্য তাগাদা দিতে গেলে তুহিনের সঙ্গে প্রায়ই ঝগড়া বাধে। অবশেষে টাকা দেওয়ার কথা বলে তুহিনকে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে মামলা হয়েছে। ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক রয়েছে।

আরও পড়ুন

×