ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৫:১৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজেল (১২) ও রুবেল (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেল ও আনারুল ইসলামের ছেলে রুবেল।
রাজেল ভরনিয়া ফুঁলকুড়ি কিন্ডার গার্টেনের ছাত্র। আর রুবেল বিদ্যালয়ে ভর্তি হয়নি।
ওই গ্রামের আফরাফুল ইসলাম জানান, কয়েকজন মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করছিল। কোন এক সময় রাজেল ও রুবেল পানিতে ডুবে যায়। প্রায় ঘণ্টাখানেক স্থানীয়রা পানিতে খোঁজাখুজি করে দুজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।