ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, ঘটনাস্থলে লাশ পড়েছিল ২৪ ঘণ্টা

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, ঘটনাস্থলে লাশ পড়েছিল ২৪ ঘণ্টা
×

আবদুর রহমান

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ০৪:১৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ১০:৩০

সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে গত শুক্রবার বিকেলে বিএসএফের গুলিতে আবদুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। তাঁর লাশ সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের পাশে ঘটনাস্থলে পড়েছিল ২৪ ঘণ্টার বেশি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি লাশ ফিরিয়ে আনার চেষ্টা করছিল।

স্থানীয় পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন সীমান্ত এলাকায় যান। বিকেল ৪টার দিকে বিএসএফ গুলি করলে একজন মারা যায়। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। দীর্ঘ সময় লাশ ঘটনাস্থলে পড়েছিল। ওই দিন আবদুর রহমানের সঙ্গে আরও চারজন আহত হন। তারা হলেন– একই এলাকার জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।

কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানিয়েছেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। সন্ধ্যা পর্যন্ত লাশ বুঝে পায়নি পুলিশ। স্থানীয় দনা ক্যাম্প কমান্ডার গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×