মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৮:৩১ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ১৮:৩৫
মুন্সীগঞ্জ শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে মুন্সীগঞ্জের বড় বাজার-সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকরা হলেন- শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা লাগাতে প্রথমে একজন নিচে নামেন। এ সময় ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধারে আরও দুজন নিচে নামেন। তারাও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই তিন শ্রমিকের মৃত্যু গেছেন।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- মৃত্যু
- শ্রমিকের মৃত্যু
