ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চাটমোহরে ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত

চাটমোহরে ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ২১:৩০

পাবনার চাটমোহরে একদিনে প্রথমবারের মতো সর্বোচ্চ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য মতে, করোনা শনাক্ত হওয়া এই ১১ জনের মধ্যে ৬ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী। বাকি ৫ জন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।

গত ৭ ও ৮ জুলাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। বুধবার তাদের রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে কারো করোনার মৃদু উপসর্গ ছিল। বর্তমানে তারা অনেকটাই ভাল আছেন।

উল্লেখ্য, এ নিয়ে চাটমোহর উপজেলায় মোট ৩৪ জনের করোনা শনাক্ত হলো। শুরু থেকে এখন পর্যন্ত চাটমোহরে আক্রান্তদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন।



আরও পড়ুন

×