রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৯:২৩
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এসব ঘটনায় ৫০টি মামলা হয়েছে।
শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, পুলিশের রমনা বিভাগ ৪৪, লালবাগ ২৬, ওয়ারী ৪২, মতিঝিল ৪১, তেজগাঁও ৩১, মিরপুর ১১৯, গুলশান ৪৭, উত্তরা ৩৮ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, একটি আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইয়েস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।